দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারীর প্রতি বিএনপি-জামায়াতের সহিংসতার প্রতিবাদ জানিয়ে নোয়াখালীতে নারী সমাবেশ ও মানববন্ধন করেছে মহিলা আওয়ামী লীগ।
বুধবার (৮ নভেম্বর) নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগ, সদর উপজেলা ও পৌরসভা মহিলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিন, সাধারণ সম্পাদক রেনু চৌধুরী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমলা আক্তার, সাধারণ সম্পাদক ফরিদা আক্তার, পৌরসভা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাজেরা পারভীন, সাধারণ সম্পাদক হাসিনা চৌধুরী বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে নারী জাগরণের অগ্রদূত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে নারী সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। সমাবেশে মহিলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ ও সাধারণ নারীরা অংশ নেন।
জেবি/এও