দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মানব্বন্ধন সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগ।
বুধবার (৮ নভেম্বর) দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে বক্তারা নৃশংস এ বর্বরতার বিরুদ্ধে নারী সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া সুলতানা চৈতি, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা বন্যা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার।
এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা জাসেদ বিন হোসেন জুম্মন, রোজী রহমান, জেলা যুবলীগের সভাপতি লক্ষ্মীন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ প্রমুখ।
এ সময় নেতারা বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিএনপি-জামায়াত। অবরোধের নামে তারা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
জেবি/এও