দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, যেসকল গাড়িতে মালামাল নিয়ে যাচ্ছে ওইসব গাড়িতে আক্রমণ করবেন না। শাকসবজি, মাছ পরিবহনের গাড়িতে আগুন দিলে দাম আরও বেড়ে যাবে। আগুন নিয়ে খেলা বন্ধ করে নির্বাচনে আসেন। জনগণকে কষ্ট দিয়ে নির্বাচনে বাধা দেওয়া কেউ মানবে না। বিএনপি জামায়াত আগুন নিয়ে খেলা শুরু করেছে।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজে অনুদান বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি নেতাকর্মীদের অনুরোধ করব আগুন দিয়ে বাস জ্বালাবেন না। ভোটে আসেন আমরা আপনাদের সহযোগিতা করব। জ্বালাও পোড়াও বন্ধ করে নির্বাচনে আসেন। পরিষ্কার খোলা মাঠে আসেন। ভোটের মাঠে খেলা হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাসনাত হোসেন।
জেবি/এও