দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার জীবননগর পৌর যুবদল নেতা মো. মানিক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জীবননগর স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান।
মো. মানিক মিয়া জীবননগর পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক। তিনি পৌরসভার দৌলতগঞ্জ পাড়ার মৃত গোলাম হোসেন মোল্লার ছেলে।
ওসি এসএম জাবীদ হাসান বলেন, ২৯ অক্টোবর রাতে নাশকতার পরিকল্পনার জন্য বাঁকায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বৈঠক করছিলেন। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হয়েছে। ওই মামলার পলাতক আসামি ছিলেন জীবননগর পৌর যুবদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও যুবদলের সক্রিয় কর্মী মো. মানিক মিয়া।
জেবি/এও