দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাইদের হামলায় আহত সুশান্ত মণ্ডল (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত নয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর মধ্যপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুশান্ত মণ্ডল গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নে ঘোষেরচর মধ্যপাড়া গ্রামের মৃত রমাকান্ত মণ্ডলের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির সীমানা বিরোধ নিয়ে চাচাতো ভাই অমর মণ্ডল, উজ্জ্বল মণ্ডলসহ অপর চাচাতো ভাইদের সঙ্গে বিরোধ চলে আসছিল সুশান্ত মণ্ডলের।
মঙ্গলবার রাতে সুশান্ত মণ্ডল তার জায়গার ওপর ঘর নির্মাণ করতে গেলে বাকবিতণ্ডা বাধে। এরই জের ধরে চাচাতো ভাইয়েরা লাঠিসোটা নিয়ে সুশান্ত মণ্ডলের ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন সুশান্ত। পরে তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সুশান্তের মৃত্যু হয়।
জেবি/এও