দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা অবরোধ সমর্থনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় যানবাহনে ভাঙচুর ও বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।
বুধবার (৮ নভেম্বর) সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের মদনপুরে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর আগে নেতাকর্মীরা বাস ও সিএনজিচালত অটোরিকশা ও একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। পরে স্লোগান ও মিছিল নিয়ে চলে যান নেতারা। এরপর পুলিশ এসে ঘটনাস্থলে অবস্থান নেয়।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন বলেন, সরকার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে আন্দোলন দমানোর চেষ্টা করছে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। খুব শিগগিরই এ সরকারের পতন হবে বলেও জানান তিনি।
আরএ