দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের বোদা উপজেলায় বড় বোনের মৃত্যুর দু’ঘণ্টা পর মারা গেলেন ছোট বোন। হৃদয়বিদারক এ ঘটনায় শোকের মাতম চলছে নিহতের পরিবারে। ঘটনা দুটি ঘটেছে বোদা পৌরসভার ৪ নম্বর ও ২ নম্বর ওয়ার্ডে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফকির পাড়া এলাকা সহিদার রহমানের স্ত্রী শাহিদা বেগমের (৭২) মৃত্যুর খবর আসে। খবর পেয়ে হবিবর রহমানের স্ত্রী লতিফা বেগমের (৫৭) পরিবারের লোকজন দেখতে যান। সহিদার দাফন সম্পন্ন করাকালে লতিফা বেগম শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। সেখান থেকে লতিফা তার নিজ বাড়ি মেডিকেল মোড়ে আসেন। এরপর পরিবারের সদস্যরা তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বেলাল হোসেন জানান, দুপুরে ফকির পাড়া গ্রামের বাসিন্দা সহিদা মারা যান বিকালে দাফন করাকালে ছোট বোনের মৃত্যুর খবর আসে।
বোদা পৌরসভার মেয়র আজাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জেবি