দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওরে ইমান আলী নামের এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে অপহরণ করে টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোমবার (৬ নভেম্বর) অপহরণকারী চক্রের প্রধান রিপনসহ অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে ঘিওর থানায় মামলা করেছেন ইমান আলীর ছেলে মিলন হোসেন।
ভুক্তভোগী ইমান আলী ঘিওর উপজেলার সাইলকাই এলাকার হারান শেখের ছেলে। অভিযুক্ত রিপন একই এলাকার সাত্তার প্রধানের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ নভেম্বর) ঘিওর পঞ্চরোডের ভাই ভাই ইলেকট্রনিক্সের মালিক ইমান আলী দোকান বন্ধ করে বিক্রির দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসায় যাওয়ার জন্য বের হন। এ সময় রিপনসহ আরও তিনজন তাকে জোর করে তাদের সিএনজিতে উঠিয়ে কাপড় দিয়ে মুখ এবং রশি দিয়ে হাত-পা বেঁধে একটি নির্জন জায়গায় নিয়ে মারধর করে।
এ সময় ইমান আলীর ব্যবহৃত মোবাইল ফোনের সিমকার্ড খোলে নেয় তারা। মারধরের একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন ইমান আলী। এ সময় তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় অপহরণকারীরা।
পরে দৌলতপুর উপজেলার পুরাতন ধামশ্বর দরবেশ শরিফ মাজারের কাছে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে দেখতে পেয়ে তাদের পরিবারকে জানায়। পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
জেবি