দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদীর প্রবাহ ও নৌপথ সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা কাজ করছি। আমরা নদী রক্ষায় ড্রেজিংয়ের কাজ করছি। পট্টি নদীবন্দরের উন্নয়নের ফলে নৌবন্দরে যাত্রী পরিবহন থেকে বেশি সুবিধা পাবে। বাণিজ্যিক ব্যবস্থা পণ্য পরিবহনের মাঝ দিয়ে এ বন্দরটি দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) শরীয়তপুরের গোসাইরহাটের পট্টি নৌবন্দরের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরাপদে রেখেছেন। দেশের মানুষ যেন সব ধরনের সুবিধা পায় সেইভাবে কাজ করছেন তিনি। অপরদিকে, বিএনপি জামায়াত দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য হরতাল-অবোরোধ নৈরাজ্য ও সন্ত্রাস করছে। এরা দেশ ও দেশের মানুষ ভালো থাকুক তা চায় না। তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই শান্তির বাংলাদেশ বিনির্মাণে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আখতার হোসেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের( সিনিয়র সচিব) নির্বাহী সচিব শেখ ইউসুফ হারুন, শরীয়তপুরের জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে প্রমুখ।
জেবি