• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • ফেনী

চিনির ট্রাকে আগুনের ঘটনায় যুবলীগ নেতা কারাগারে

শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী
  ০৭ নভেম্বর ২০২৩, ২০:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী শহরের লালপোল এলাকায় চিনিবোঝাই একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় নুরুল উদ্দিন টিপু নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

টিপু ধলিয়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা যুবলীগের সদস্য। সোমবার (৬ নভেম্বর) গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে একই মামলায় ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পচি ফকির বাড়ির বোমা রুবেলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেনী মডেল থানার এক পরিদর্শক জানান, তাকে অবরোধে সড়কে আগুন দেওয়ার মামলায় চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য রয়েছে কিনা আমার জানা নেই।

মামলার তদন্তকারী কর্মকর্তা শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হায়াত উল্লাহ জানান, ঘটনার সময় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তার উপস্থিতি আশপাশে থাকায় তাকে এ মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী জানান, তাকে অবরোধে গাড়ি পোড়ানোর মামলায় কিসের ভিত্তিতে গ্রেপ্তার দেখিয়েছে তার জবাব পুলিশে দিতে পারবে?

টিপু উপজেলা যুবলীগের কমিটির সদস্য ও ধলিয়া ইউনিয়নের সহ-সভাপতির দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী সদর উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন। তিনি বলেন, টিপুকে গ্রেপ্তারের খবরটি আমি জানি না।

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার জানান, পুলিশ আমাদেরকে গায়েবি মামলা দিচ্ছে যার প্রমাণ এটি।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে লোকশিল্প মেলা

প্রসঙ্গত বুধবার (১ নভেম্বর) ভোর রাতে চট্টগ্রামের এস আলম চিনি কারখানা থেকে ট্রাকভর্তি চিনি নিয়ে নোয়াখালীর চৌমুহনীর উদ্দেশ্যে রওয়ানা হন গাড়িচালক আবদুস সামাদ। ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল সেতুর উপর পৌঁছালে দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে।

একপর্যায়ে তারা ট্রাকের সামনের অংশে পেট্রোল ছুঁড়ে আগুন ধরিয়ে দেয়। চালকের চিৎকারে অন্যান্য গাড়ি থামালে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার দিন রাতে ট্রাক মালিক চট্টগ্রামের বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকার উজ্জ্বল বৈদ্য বাদী হয়ে ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিশেষ ক্ষমতা আইনে ফেনী মডেল থানায় মামলা করেন। তার দাবি, আগুন দেওয়ার ঘটনায় যন্ত্রাংশ পুড়ে দেড় লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

জেবি

  • চিনি
  • ট্রাক
  • মামলা
  • গাড়িচালক
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।