দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের মণিপুর রাজ্যের জনপ্রিয় গীতিকার ও গায়ক আখহু চিনগংবামকে অপহরণ করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) অপহরণকারীরা এসে তার স্ত্রী ও মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় তাকে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আখহু চিনগংবাম ‘ইম্ফল টকিস’ রক ব্যান্ডের লিড ভোকালিস্ট। মণিপুরের লোকগীতিকে দেশজুড়ে ছড়িয়ে দিতে নতুন নতুন গান তৈরি করতেন তিনি। আর এমন খ্যাতি লাভ করা গায়কের অপহরণের খবরে আতঙ্ক বিরাজ করছে মণিপুরের সংগীতমহলে।
মণিপুর এমনিতেই মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত অবস্থা। এর মধ্যে গায়ক আখহুকে অপহরণের ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছে চাঞ্চল্যের। তবে কেন তাকে অপহরণ করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়।
গত কয়েক মাস ধরে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে মণিপুর। মেতেই-কুকি গোষ্ঠী সংঘর্ষে উত্তর-পূর্বের রাজ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে পুরো রাজ্যেই উদ্বেগ। সংঘর্ষ নিয়ন্ত্রণে সম্প্রতি কথা বলেছিলেন সেনার ইস্টার্ন কমান্ডের জিওসি-ইন-সি লেফটেন্যান্ট জেনারেল আর পি কলিতা। জানিয়েছিলেন, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে আশঙ্কা এখনো কিছুটা রয়েছে।
আর