• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ঢাকা
  • সাভার

অপহৃত শিশুর লাশ পাওয়া গেল বাড়ির পেছনে

দেশ টিভি ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৩, ১৮:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারে এক মাদরাসাছাত্র গত শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিল। তার নাম রাকিবুল ইসলাম। সে মা-বাবার সঙ্গে সাভার পৌর এলাকায় কাতলাপুরে থাকত। গত রোববার দুপুরে রাকিবুলের বাবার মোবাইল ফোনে কল দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ওই বাড়ির আরেক কক্ষের পেছন থেকে রাকিবুলের লাশ উদ্ধার করা হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা রাকিবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে রাকিবুল ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল সোমবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাকিবুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাঁকোয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি স্ত্রী-ছেলেকে নিয়ে সাভার পৌর এলাকায় কাতলাপুরে হানিফ আলীর বাড়িতে থেকে রিকশার গ্যারেজে কাজ করেন। রাকিবুল স্থানীয় দারুল কুরআন মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, গত শনিবার বিকেলে রাকিবুল বাড়ি থেকে মাদরাসায় যায়। এরপর আর সে বাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। গত রোববার দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি আব্দুর রহিমের মোবাইল ফোনে কল করে রাকিবুলকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণের টাকা নিয়ে তাকে রংপুর সাত মাথায় যেতে বলেন।

এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে রাকিবুল ইসলামের বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ মঙ্গলবার সকালে হানিফ আলীর বাড়ির ভাড়াটিয়া হোসেন আলীর কক্ষের পেছন থেকে তার লাশ পাওয়া যায়।

কাতলাপুরে হানিফ আলীর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িটিতে ২০ থেকে ২৫টি ছোট ছোট কক্ষ রয়েছে। এসব কক্ষের বাসিন্দাদের প্রায় সবাই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা পোশাক কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।

হোসেন আলীর স্ত্রী মুন্নি আক্তার বলেন, ‘আমার স্বামী কর্মস্থলে যাওয়ার পর সকালে আমি ঘুমিয়ে ছিলাম। সকাল সাড়ে আটটার দিকে পাশের কক্ষের রফিকুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম আমাকে ঘুম থেকে ডেকে তুলে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ার কথা বলেন। আমি প্রথমে মরা ইঁদুরের গন্ধ ভেবে ঘরের ভেতর খোঁজাখুঁজি করি। পরে আজ সকাল ১১টার দিকে বাসার পেছনে গিয়ে রাকিবুলের লাশ দেখতে পাই।’

আব্দুর রহিম বলেন, ‘মাদরাসায় যাওয়ার সময় আমার ছেলে প্রতিদিন দোকান থেকে টাকা নিয়ে যেত। গত শনিবার টাকা নেওয়ার সময় ওর সঙ্গে আমার শেষ কথা হয়। ও আর কোনদিন বলবে না বাবা আমাকে টাকা দাও, আমি মাদরাসায় যাব।’

আরও পড়ুন

শ্রীপুরে নদীর তীর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাকিবুলের মামা মোহাম্মদ রাজু আহমেদ বলেন, ‘আমার ধারণা বাড়িটির ভেতরের কোনো বাসিন্দা রাকিবুলকে হত্যা করেছেন। গতকাল সোমবার দিবাগত রাতে কোনো এক সময় বাসার পেছনে লাশটি ফেলে দেওয়া হয়।’

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, গতকাল রাতে আব্দুর রহিম সাভার থানায় মামলা থানায় মামলা করেছিলেন। তা হত্যা মামলা হিসেবে রেকর্ড হবে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

জেবি

  • শিশু
  • লাশ
  • সাভার
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।