দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের শীতলক্ষ্যা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনও পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, দুপুরের দিকে নদীর ধারে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেবি