দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের কর্ণফুলী থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধারের পাশাপাশি জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকও।
সোমবার (৬ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকার ট্রাকচালক মোহাম্মদ রাকিব (২৯) এবং তার সহকারী একই জেলার বোয়ালমারী থানা এলাকার আশরাফুল খান (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৪৯৮) আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের চালক ও সহকারীর দেওয়া তথ্যমতে ট্রাকের এক্সেলের ভেতর থেকে প্যাকেটজাত ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, টেকনাফ থেকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল ইয়াবাগুলো। তবে মূলহোতার কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে।
জেবি