দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দশমিনায় পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। সোমবার (৬ নভেম্বর) মধ্যরাতে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
আগুনে মহসিন মাতুব্বর, মো. মোফাজ্জেল, মো. শাখায়াত হোসেনসহ পাঁচ ব্যবসায়ীর দুটি করে মুদি ও চায়ের দোকানসহ একটি ইলেকট্রিক দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দশমিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাড়ে ৭ হাজার টাকা করে সাড়ে ৩৭ হাজার টাকা দেওয়া হবে বলে জানানো হয়।
এদিকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা। তিনি তাদের সরকারিভাবে সহায়তা দানের আশ্বাস দেন।
দশমিনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আনোয়ার বলেন, আগুন নিয়ন্ত্রণে একটি ইউনিট কাজ করেছে। আগুনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
জেবি