দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে শিশু ধর্ষণ মামলায় কবির হোসেন (৩৬) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক বেগম জেবুন্নাহার আয়শা এই আদেশ দেন।
কারাদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) বাসিং থোয়াই মারমা। তিনি বলেন, ‘সাক্ষ্য নেওয়া শেষে কবির হোসেন দোষী প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
দণ্ড পাওয়া কবির হোসেনের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ গ্রামে। বর্তমানে তিনি বান্দরবান সদরের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে এক মেয়ে শিশুকে কবির হোসেন মুখ চেপে নিজের ঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণ করেন। এই ঘটনায় ওই দিন ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় কবির হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
জেবি