দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনি উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত মিলন চন্দ্র হালদার পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হরিণডাঙ্গা গ্রামের অমূল্য হালদারের ছেলে।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে ঘটেছে। এই ঘটনায় কালকিনি থানা পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কালকিনি থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল গ্রামের নাহিদুল খানের একটি ট্রলার চুরি করার উদ্দেশ্যে যায়। এ সময় ট্রলারের শিকল কাটার শব্দ পেয়ে স্থানীয়রা চোরচক্রের সদস্য মিলন চন্দ্র হালদারকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন,‘চোর সন্দেহে গণপিটুনিতে নিহত মিলন হালদারের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পিরোজপুরে তার স্বজনদের খবর দেওয়া হয়ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার মালিক নাহিদুল খানকে থানায় আনা হয়েছে।’
জেবি