দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ছিলেন না। তাই আল্লাহর রহমতে তিনি বেঁচে যান। আল্লাহ চেয়েছিলেন তাই বাংলাদেশের অসহায় জনগণের মুখে হাসি ফোটানোর জন্যই তাকে রক্ষা করেছিলেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সিংড়া উপজেলার শেরকোল থেকে চৌগ্রাম পর্যন্ত ১২৫ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার ও চৌগ্রাম থেকে নাটোরের শেষ সীমানা পর্যন্ত ১১৪ কোটি টাকা ব্যয়ে ৯ কিলোমিটার নাটোর-বগুড়া সড়কের চার লেন কাজের ভিত্তিপ্রস্তরের ভার্চুয়ালি উদ্বোধন শেষে সিংড়া গোলই আফরোজ সরকারি কলেজ মাঠে আয়োজিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় পৌরসভার ১২টি ওয়ার্ডের ১১ হাজার ২৪৩ জন সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
পলক বলেন, শেখ হাসিনা দেশে ফিরে আসার পর এরশাদ ও বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তার প্রাণনাশের জন্য ২১ বার চেষ্টা চালিয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা করেছে।
আর সেই প্রচেষ্টার নেপথ্য নায়ক ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে এখন লন্ডনে পালিয়ে রয়েছে। আর সেখান থেকেই দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে।
প্রতিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরমেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজিসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জেবি/এইউ