দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদ এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাত ৯টার দিকে একটি গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে শাহ সিমেন্টের ওই কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়। এসময় গাড়ির চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম জানান, গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় কিছু অজ্ঞাত ব্যক্তি পেট্রোল দিয়ে গাড়িতে আগুন দেয়। গাড়ির সামনে পেট্রোল পাওয়া গেছে।
তিনি আরও বলেন, যারা গাড়িতে আগুন দিয়েছে আমরা তাদের শনাক্ত করার চেষ্টা করছি। শাহ সিমেন্ট কোম্পানির কাভার্ড ভ্যানের আগুন নিভিয়ে পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান ওসি।
আরএ