• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • নোয়াখালী

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

মাওলা সুজন, নোয়াখালী
  ০৫ নভেম্বর ২০২৩, ২০:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বাসে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে জেলা শহর মাইজদীসহ উপজেলা শহরগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল। অবরোধ চলাকালে বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে জেলার কোম্পানীগঞ্জে, সেনবাগ, বেগমগঞ্জ ও সদর উপজেলার রাজপথে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। অন্যদিকে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজারে, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

এ ছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হয়েছে অবরোধের প্রথম দিন। অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বেগমগঞ্জে ৪ জন, কোম্পানীগঞ্জে দুজন, সদর উপজেলায় ১ জন রয়েছেন। বাসে আগুনের প্রসঙ্গে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বেইরে থেকে হয়তো বাসের জানালা দিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। দুটি বাসের মাত্র দুটি সিট জ্বলেছে। কে বা কাহারা এটা করেছে কেউ এটা বলতে পারেনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

অন্যদিকে, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে অবরোধ চলাকালে উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুর (৩৩) ওপর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস।

আরও পড়ুন

বেআইনিভাবে গাছ কেটে প্রধানশিক্ষক বললেন যা পারেন লিখেন

তিনি বলেন, দুদিনের টানা অবরোধের প্রথম দিনে রোববার (৫ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অবরোধের সমর্থনে চৌমুহনী শহরে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করার সময় কালীতলা সড়কে এলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ইটের আঘাতে মাথা ফেটে যায় উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুর। এ সময় তাকেসহ মোট দুজনকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় রাজুকে পুলিশের কাছে সোপর্দ করে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, আহত মহিউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

জেবি

  • বাস
  • সারাদেশ
  • চিকিৎসা
  • আগুন
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।