দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনী পৌর এলাকার সকল রিকশা মালিক ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) দুপুরে ফেনী পৌরসভার আয়োজনে ও পৌর রিকশা মালিক সমিতির সহযোগিতায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
ফেনী পৌর রিকশা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে এ সময় ফেনী পৌর এলাকার সকল রিকশা মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।
জেবি