দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটের কালাইয়ে আওয়ামী লীগের নাগরিক সভা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক খোকনের (৩৭) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কাদের (৩২) নামে অপর একজন।
নিহত খোকন উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিশিব সমুদ্র গ্রামের নুর আলমের ছেলে। আহত কাদের (৩২) একই গ্রামের জয়নাল ফকিরের ছেলে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর ঘটনাটি কালাই পৌরসভার দুরুঞ্জ এলাকায় ঘটেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী।
স্থানীয় এলাকাবাসী, নিহতের পরিবার ও স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে ক্ষেতলালে আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় যোগ দিতে মোটরসাইকেল নিয়ে গিয়েছিলেন খোকন ও কাদের। তারা নাগরিক সভা শেষে বাড়ি ফেরার পথে কালাই পৌরসভার দুরঞ্জ এলাকায় সন্ধ্যার পর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে খোকন ও কাদের গুরুতর আহত হয়।
পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত তাদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।
আহত কাদেরকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক কালাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে ছুটে আসেন।
জেবি