দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ে দুই হাজার পিস নেশা জাতীয় ইঞ্জেকশনসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
তারা হলেন,পঞ্চগড় সদর উপজেলার দর্জিপাড়া এলাকার সিরাজউদ্দীনের ছেলে শাহিন ফেরদৌস (৩৮) ও চাত্রাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে সোহেল রানা(২৮)।
অবৈধ এসব নেশাজাতীয় ইঞ্জেকশন পরিবহনের দায়ে এ সময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
রোববার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস এম সফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক প্রেস বিফিংয়ে জানান, গত শনিবার (৪ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন প্রান্তে থাকা খুচরা মাদক ব্যবসায়ীদের সরবরাহ করার জন্য এসব অবৈধ ইঞ্জেকশন রংপুর থেকে পঞ্চগড়ে আনা হয়।
গোপন সংবাদ পেয়ে পুলিশ ট্রাক টার্মিনাল এলাকায় এসব ইঞ্জেকশন বহনকারী মাইক্রোবাসটি তল্লাশি চালায়। এ সময় তাদের কাছ থেকে এসব ইঞ্জেকশন উদ্ধার করা হয়।
সংবাদ সন্মেলন উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোজাফ্ফর রহমানের নেতৃত্বে একটি টিম।
রোববার দুপুরের পর আটককৃত দুই মাদক ব্যবসায়ীর নামে পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জেবি