দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল পৌরমেয়র আঞ্জুমান আরার গাড়ি দুর্ঘটনায় চালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন।
নিহত সুজন মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে। রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে শহরের ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পৌরমের আঞ্জুমান আরা (৫৫), সংরক্ষিত কাউন্সিলর ইপি রানী (৪৫), পৌরসভার হিসাব রক্ষক সাইফুজ্জামান জামান (৪৮) আহত হয়েছেন। পৌরমেয়রকে যশোর পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পৌরমেয়র সহ লোকজন নিজ গাড়ি নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের বাহিরডাঙ্গায় যান। সেখানে একটি প্রকল্পের জন্য জমি দেখে ফেরার সময় ভওয়াখালী এলাকার রজিবুল বিশ্বাসের বাড়ির পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের দেওয়ালে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণের মধ্যে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎস।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান দুর্ঘটনায় চালক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সময় মেয়রসহ গাড়িতে থাকা তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে।
জেবি