দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাঙামাটি পার্বত্য জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে রাঙামাটিতে ২৮৬টি প্রাইমারি স্কুল জাতীয়করণ করা হয়েছে এবং ৭৯টি প্রাইমারি স্কুল জাতীয়করণ পর্যায়ে রয়েছে। প্রত্যেক উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করা হবে। এমপি এ সময় শিক্ষার্থীদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমার সভাপতিত্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ, সদস্য জসিম উদ্দীন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি জেলার বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ের ৭৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ৬৫ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে।
এর আগে বোর্ডের কার্যালয়ের সামনে কৃষির উন্নয়নে জেলার ৮ জন কৃষকের মধ্যে ৮টি পাম্পমেশিন বিতরণ করা হয়।
জেবি