দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ' এই স্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ৩ নভেম্বর শুক্রবার বিকেলে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার স্থানীয় শহীদ মিনার বেদীতে অনুষ্ঠিত হয়েছে।
'গল্পে গল্পে জাতীয় চার নেতা' শিরোনামে একুশে পাঠচক্রের ১৩তম আসরে নির্লোভ জাতীয় চার নেতার দেশপ্রেম, সততা ও আত্মত্যাগের নানা বিষয় আলোচনায় উঠে আসে।
কবি ও সাংবাদিক অবনি অনিমেষের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জাহিদুল ইসলাম জাহিদ, দেশ টিভি প্রতিনিধি ও গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, জনতা ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সাবেক ছাত্র নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
বক্তারা বর্তমান সরকারের কাছে জেলহত্যা দিবসকে জাতীয় দিবসের যৌক্তিক দাবি করেন।
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী, কবি ও শিক্ষক শফিকুল ইসলাম, শিক্ষক কার্তিক সাহা, কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার, সাংবাদিক পুলক রায়, সাংবাদিক মেহেদী হাসান শামীম প্রমুখ।
আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও সাংবাদিক রফিক মজিদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী মিথিল সাহা প্রমুখ।
জেবি