দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
সকালে দিবসের শুরুতেই শহরের বকুলতলাস্থজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সান্ধায় জামালপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।
পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মাসুম রেজা রহিমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা,আলহাজ মির্জা সাখাওয়াতুল আলম মনি,অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহমেদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেল হত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
জেবি