দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ ৯ জনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে ফরিদপুরের আলফাডঙ্গা থানা পুলিশ।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২ নভেম্বর) জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমান বলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা থানার নাশকতা মামলায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৯ জনকে গ্রেপ্তার করেছ পুলিশ। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায়ও নাশকতার মামলা রয়েছে।
জেবি