দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলিতে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।
এতে ওই বাড়ির সদস্যরা হতাহত না হলেও মারা গেছেন ট্রাকচালক সোহেল (৩২)। এ সময় ট্রাকে থাকা আরও দুজন ব্যক্তি আহত অবস্থায় পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে আলমডাঙ্গাগামী বেপোরোয়া গতির একটি খালি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি গ্রামের মখলেছুর রহমানের বসতবাড়িতে ঢুকে পড়ে। এতে রান্নাঘর ও বাথরুম ক্ষতিগ্রস্ত হলেও পরিবারের সদস্যরা হতাহত হয়নি।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় স্থানীয়রা ট্রাকের মধ্যে থেকে এক ব্যক্তিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। এছাড়া ট্রাকে থাকা দুজন আহত অবস্থায় পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়োজিত সদর থানা পুলিশের এসআই মুহিত বলেন, স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। পরে তার এক আত্মীয়ের মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। তিনি ট্রাকচালক ছিলেন বলে জানা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা আক্তার হিরা বলেন, হাসপাতালে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
জেবি