দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, আটকৃতরা উপজেলার ভজনপুর ইউনিয়নের আজম আলী ও পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ফজলে রাব্বী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে অবরোধ কর্মসূচি সমর্থনে শিবির কর্মীদের মাঠে নামার গোপন সংবাদে তাদের ভজনপুর থেকে আটক করা হয়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ছাত্রশিবিরের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
জেবি