দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের আজ শেষ দিনে সকালে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সড়ককে অগ্নিসংযোগ, পুলিশের রেকার গাড়িসহ যানবাহন ভাঙচুর, কাভার্ডভ্যানে আগুন দিয়ে পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় সড়ক অবরোধ ভাঙচুর ও কাভার্ডভ্যানে আগুন দিয়ে পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমারাইল কাচঁপুর ব্রিজের সামনে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করে কৃষকদলের নেতাকর্মীরা। একই সময় চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর এলাকায় মহাসড়ক অবরোধ করে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তিনজনকে আটক করে পুলিশ।
এছাড়া সকাল আটটার দিকে কাঁচপুর সাজেদা হাসপাতালের সামনে এলাকায় বিক্ষোভ মিছিল করে সরকারবিরোধী স্লোগান দিয়ে গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সরে পড়ে অবরোধকারীরা।
এছাড়াও জেলায় সড়ক ও মহাসড়কে লোকাল যানবাহন স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাস চলাচল কম। বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র চাউলাউ মারমা।
জেবি