দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির শেষ দিনে নেত্রকোনায় অবরোধ পালন করেছে নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনির নেতৃত্বে নেতাকর্মীরা নেত্রকোনা-কলমাকান্দা, নেত্রকোনা-মোহনগঞ্জ সড়ক অবরোধ করে মিছিল ও পিকেটিং করে, টায়ারে আগুন ধরিয়ে রাস্তা বন্ধ করে দেয়।
এ সময় একটি চলন্ত ট্রাকে ইটপাটকেল ছুঁড়ে গ্লাস ভেঙে দেয় বিক্ষুব্ধ কয়েকজন নেতাকর্মী।
এছাড়াও ভোর রাতে জেলার কেন্দুয়া বাস টার্মিনালের একটি খালি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
জেবি