দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীভাঙনে সর্বহারা মানুষের কষ্ট বোঝেন। তাই নদীভাঙন রোধে কাজ করে যাচ্ছে সরকার। মানিকগঞ্জ-২ আসনে নদীভাঙন রোধে শত শত কোটি টাকার কাজ হয়েছে। একজন মানুষের বাড়ি নদীতে ভেঙে গেলে তার আর কিছুই থাকে না। তাই শেখ হাসিনা সরকার বেড়িবাঁধ নির্মাণ ও নদীভাঙন রোধে বিভিন্ন প্রকল্পের কাজ করছেন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপরে মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলার আজিমনগর ও সূতালরি ইউনিয়নের পদ্মা নদীর ভাঙন কবলিত ৮০০ মিটার এরিয়ায় ভাঙন রোধে দুই কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মমতাজ আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কারও কোনো দুর্দশা থাকবে না। আমরা যত উন্নয়নমূলক কাজ করছি সব শেখ হাসিনার ইচ্ছা আর নির্দেশনা ছিল তাই করতে পারছি। শেখ হাসিনা হলো জনগণের সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিবেন এবং শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবেন।
এ সময়, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, দুই ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেবি