দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির-জামায়াতের অবরোধের বিরুদ্ধে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা।
বুধবার ( ১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে দক্ষিণ তেমুহনী থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুঁইয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় বিএনপি-জামায়াতের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
এর আগে জেলা পরিষদের সামনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করে আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম শাম্মি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, সদস্য সোহাগ পাটওয়ারী, যুবনেতা দিপু মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘বিএনপি-জামায়াতের কোনো চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না। বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে আওয়ামী যুবলীগ যথেষ্ট। বিএনপিকে প্রতিরোধ করতে যুবলীগ সদা প্রস্তুত রয়েছে।
দেশের মানুষের কণ্ঠরোধ করার জন্য মানুষের ওপরে, পুলিশের ওপরে, সাংবাদিকদের ওপর হামলা করেছে। বিএনপি হলো স্বাধীনতাবিরোধী। তারা দেশকে ধ্বংস করতে চায়। বিএনপিকে প্রতিহত করতে দেশের মানুষের জানমাল রক্ষায় যুবলীগের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে আছে।
জেবি