দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে ঢাকায় নিহত বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সংগঠনের সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তি, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ভিপি শাহীন উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
জেবি