দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির ডাকা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার আটপাড়া উপজেলার অভয়পাশা বাজারে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসানের নেতৃত্বে নেত্রকোনা-মদন সড়ক অবরোধ করে নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল ৯টায় নেতাকর্মীরা রাস্তায় যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে।
পরে সকলকে শান্তিপূর্ণ কর্মসূচি সফল করার আহ্বান জানান বক্তারা। এ সময় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি