• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • বান্দরবান

‘শিক্ষার মাধ্যমে জীবনের ভিত্তি গড়ে তোলতে হবে’

মো. আবুল বাশার নয়ন, বান্দরবান
  ০১ নভেম্বর ২০২৩, ১৪:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

পাহাড়ে সরকারের উন্নয়ন সংস্থা ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’ এর বান্দরবান ইউনিট অফিসের নতুন ভবন উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (১ নভেম্বর) সকালে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে সঙ্গে নিয়ে তিনি ৬ কোটি টাকা ব্যয়ে নির্মীত নতুন এই ভবনের উদ্বোধন করেন।

পরে মন্ত্রী অরুন সারকী টাউন হলে বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মনোনীত ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

এবার জেলায় কলেজ পর্যায় ২৬৬ এবং বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ৪৩০ জন শিক্ষার্থীর মাঝে ৬১ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য মন্ত্রী বলেছেন, শিক্ষার মাধ্যমে জীবনের ভিত্তি গড়ে উঠে। আর তাই বর্তমান প্রজম্মের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত সাফল্য আর সম্ভাবনা নিয়ে ভাবতে হবে। ডিভাইসের দিকে মনোযোগী না হয়ে লেখাপড়ায় গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য অঞ্চল আলোকিত করেছে বর্তমান সরকার। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে এখন প্রতিটি উপজেলায় কলেজ হয়েছে। জেলা পর্যায় বিশ্ববিদ্যালয়, নার্সিং কলেজ হয়েছে। প্রতিটি এলাকায় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। আজকের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অবদান রাখবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।

আরও পড়ুন

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বলেন, উন্নত জাতি আর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার পাশাপাশি কর্মতৎপর হতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের লেখাপড়া করে নিজেদের ভিত্তি সুদৃঢ় করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার আহ্বান জানান।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান হারুন অর-রশীদ, সদস্য-প্রশাসন মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এম নুরুল ইসলাম, সরকারি কলেজ অধ্যক্ষ নুরুল আবছার চৌধুরী, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ জান্নাতুল মাওয়া, পৌর মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি

  • শিক্ষা
  • সারাদেশ
  • বান্দরবান
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
অলিগলিতে উন্নয়ন ছড়িয়ে পড়েছে: গোলাম দস্তগীর গাজী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।