দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় বিএনপির-জামায়াতের সমাবেশে গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১ নভেম্বর) সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আঁধারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জি এম আফসার বাবুল, সহ-সভাপতি মলয় মোহন বল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মারুফুর রহমান প্রমুখ।
বক্তারা সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে একজন সাংবাদিক নিহত ও ৪০ জনেরও অধিক সাংবাদিক গুরুতর আহত হওয়ার বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ সময় বিভিন্ন সাংবাদিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেবি