দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে খালপাড় এলাকায় সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার।
সভায় বক্তারা বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, পুলিশ হত্যাসহ সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীতে বিএনপি-জামায়াতকে কঠোরভাবে মোকাবেলা করার হুঁশিয়ারি দেন।
জেবি