দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে শোভাযাত্রা,আলোচনা সভা, সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স ও যুব ঋণের চেক প্রদানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম প্রধান অতিথি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রগমান বাচ্চু, যুব উনানয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদ এবং ড্রাইভিং লাইসেন্স ও ৩ জন যুব ও ১ জন যুব মহিলার হাতে ৫ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
জেবি