দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের বিভিন্ন থানায় পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে।
নেতাকর্মীদের বাড়িবাড়ি তল্লাশি চালানো হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। এর মধ্যে সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোতোয়ালি থানায় ১৬, ত্রিশালে ৯, মুক্তাগাছায় ৪, নান্দাইলে ৪, ঈশ্বরগঞ্জে ৩, ভালুকায় ৩, ধোবাউড়ায় ৩, ফুলপুরে ২, গফরগাঁও ১, গৌরীপুরে ১ ও ফুলবাড়িয়ায় একজনকে গ্রেপ্তার করা হয়।
ত্রিশালে পেট্রোল বোমাসহ শিবিরের তিনজন ও বিএনপির ৬ নেতাকর্মী আটক করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন।
তিনি আরও জানান, নাশকতার উদ্দেশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুটি মোটরসাইকেল যোগে শিবিরের পাঁচ নেতাকর্মী ঘোরাফেরা করছিল। তাদের কাঁধে ব্যাগ ঝুলানো ছিল। এতে মহাসড়কে টহলরত পুলিশদের সন্দেহ হয়। পুলিশ তাদের থামতে বললে বেপরোয়াভাবে বাইক রাইড করতে থাকে। পরে তাদের পিছু নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে দুটি পেট্রোল বোমা ও দিয়াশলাই উদ্ধার করা হয়।
ময়মনসিংহ নগরীতে অবরোধের সমর্থনে মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ও বিআরটিসির বাস ভাংচুর করায় দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন ও শ্রমিক দলের সদস্য মাহাবুবুরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, অবরোধের সমর্থনে মিছিল বের করে ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই সময় বিআরটিসি পরিবহনের বাসে ভাংচুর করা হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। মামলায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। তাদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
জেবি