দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে আইডিইবি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এ আয়োজন করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাহান বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।
এতে উপস্থিত ছিলেন, আইডিইবি লক্ষ্মীপুর জেলার সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ-সভাপতি মলয় কর্মকার, সদর উপজেলার সাধারণ সম্পাদক আবদুল খালেক, সদস্য এজাজা পাটোয়ারী প্রমুখ।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক দলগুলোকে কর্মসূচি পালনের ক্ষেত্রে দেশ ও জনগণের জানমালের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পেশাজীবীরা এ দেশের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং জনগণের কাছে দায়বদ্ধ। তারপরও বিনা উসকানিতে ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে আইডিইবি সদর দপ্তরকে টার্গেট করে ব্যাপক ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তা বিএনপি নেতাদের পরিষ্কার করতে হবে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর (শনিবার) ঢাকা বিএনপির সমাবেশ থেকে কাকরাইলে আইডিইবি ভবনে আগুন এবং গাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি করা হয়।
জেবি