দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে জেলা জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের নিউমার্কেটের হোটেল অবকাশ প্রাঙনে শহর জাসদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।
আলেচনা সভায় প্রধান অতিথি জেলা জাসদের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন বলেন, পিটার হাস বিএনপির তারেক রহমানের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে আগুন সন্ত্রাস শুরু করেছে। তাই পিটার হাসকে অবাঞ্ছিত করে তাকে বাংলাদেশ থেকে প্রত্যাহারের দাবি করছি। বিএনপি-জামায়াত আমেরিকার মদদে আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা হরতালের নামে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।
শহর শাখার সভাপতি আসাদুজ্জামান লায়নের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, যুগ্ম সাধারণ সম্পাদক সামেদুল ইসলাম, শহর শাখার সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা জাসদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেবি