দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সালেহ মাহমুদ বাবু মিঞাকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ শহরের কাজীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সালেহ মাহমুদ বাবু মিঞা সদর উপজেলা বহুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম মিঞার ছেলে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সালেহ মাহমুদ বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি