দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁদপুরে অবরোধকে ঘিরে সড়কে নাশকতার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি ও সাবেক ছাত্রনেতা শফিউদ্দিন বাবলুসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধকে ঘিরে সড়কে বিএনপি নেতাকর্মীদের চোখে না পড়লেও রাজপথ দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোর থেকে শুরু হওয়া অবরোধে চাঁদপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কড়া নজরদারি।
অন্যদিকে অবরোধকে ঘিরে সড়কে যানবাহন তুলনামূলক কম। তবে চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস ও যাত্রীবাহী লঞ্চ। তবে যাত্রী পরিপূর্ণ হলে চাঁদপুর থেকে লঞ্চ ছাড়বে বলে জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীস আলম জানান, চাঁদপুর শহরে কলেজ রোডে নাশকতার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় সেখান থেকে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিসহ শহরের বিভিন্নস্থান বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
জেবি