দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট পৌর শহরের ইসলামনগর এলাকায় বিদ্যুতায়িত হয়ে জান্নাতুন নামে এক বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার।
নিহত ওই শিশু জান্নাতুল একই এলাকার রুবেল হোসেনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুলকে ঘরের বিছানায় রেখে তার মা বাড়ির কাজ করছিলেন। সেসময় শিশুটি খেলা করার একপর্যায়ে বিছানার সঙ্গে লাগোয়া বিদ্যুতের বোর্ডের সকেটে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে নিস্তেজ হয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেবি