দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের আগের রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) রাতে বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী মিয়া, স্বেচ্ছাসেবক দল সদস্য মো.আলমগীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদশা মিয়া, পৌর বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন, মো. লিটন, বিএনপি নেতা বাহাদুর আলম, যুবদল নেতা আবুছালে। তারা সকলেই বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এদিকে লামা উপজেলার সরই ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবদুর রহিমকে আটক করেছে বলে জানিয়েছে জেলা বিএনপি।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, সরকারবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রোয়াংছড়ি থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক আইনে দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
জেবি