দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মিরপুরে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ৫ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
এ ঘটনায় ৩ বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় মিরপুর বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে পিকেটিং করছিল বিএনপি নেতাকর্মীরা। দুপুরে পুলিশ এসে বাধা দিলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পুলিশের ৫ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় একপুলিশ সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যানরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেবি