দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (৩০ অক্টোবর) নরসিংদী সদরের গাবতলি ও সংগিতা এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
আটককৃতরা হলো, নরসিংদী সদরের হাফিজপুর এলাকার নুরুল ইসলামের ছেলে ও গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমিনুল ইসলাম (২২), বুদিয়ামার এলাকার মাহবুব হাসানের ছেলে মো. নাইম হাসান (১৯), হাজীপুর মধ্যপাড়ার আলম হোসেনের ছেলে আবু সুফিয়ান (১৯), হাজীপুর বড়পাড়ার আশরাফ উদ্দিন সরকারের ছেলে আব্দুল্লাহ সরকার (১৯), বেলাব উপজেলার বাজনাব এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. তানভীর হোসেন (১৯) ও শিবপুর উপজেলার ঘাগটিয়ার আ. লতিফের ছেলে হিসাব উদ্দিন (১৯)।
তারা সবাই গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদরাসা ইসলামী ছাত্র শিবিরের সদস্য।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, সোমবার নরসিংদী মডেল থানার একদল অফিসার ফোর্স গাবতলি ও সংগিতা এলাকা থেকে রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষে গোপনে সংগঠিত হওয়ার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে শিবিরের ছয় নেতকর্মীকে আটক করা হয়।
আসামিদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। আসামিরা নাশকতা মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের আটক করা হয়। নাশকতার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য গোপনে তথ্য সংগ্রহে তীক্ষ্ন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
জেবি