দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পানামী গ্রামে ফাতেমা খাতুন (৯) নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে।
ফাতেমা ওই গ্রামের মহব্বাত আলী মণ্ডলের কন্যা। সে স্থানীয় পানামী প্রাইমারি স্কুলের ছাত্রী। শিশুটির বাবা মহব্বাত আলী মণ্ডল জানান, গত শনিবার গ্রামে ওয়াজ মাহফিল নিয়ে বিশ্বাস ও মণ্ডল গোষ্ঠীর ছেলেদের মধ্যে তর্কবিতর্ক হয়। এ ঘটনার জের ধরে সোমবার মাগরিবের নামাজের পর বিশ্বাস গোষ্ঠীর মাতুব্বর আবুল কালাম ও গোলাম মাওলার নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্য সানজিদ, রাব্বি ও আকাশের নেতৃত্বে মণ্ডল পাড়ায় মহড়া দেয়।
এ সময় ফাতেমা খাতুন বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। কিন্তু কাউকে না পেয়ে মণ্ডল বাড়ির শিশু ফাতেমার ওপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। লোহার রড দিয়ে শিশু ফাতেমার মাথায় আঘাত করলে কপাল ফেটে রক্তাক্ত জখম হয়।
শিশুটি ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে তার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়।
এ বিষয়ে হরিশংকরপুর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান, সোমবার গোয়ালপাড়া বাজারে মণ্ডল গ্রুপের ছেলেদের সঙ্গে বিশ্বাস গ্রুপের ছেলেদের তর্কবিতর্ক হয়। এ সময় মণ্ডল বাড়ির ছেলেরা বিশ্বাস বাড়ির একটি ছেলেকে ঘুষি মারে। এ ঘটনার জের ধরে ওই শিশুটিকে মারধর করা হয়।
জেবি